সিন্দুক তাবারনেকেলে স্থাপন করা হয়েছে
1. সাক্ষ্যসিন্দুকটা নিয়ে এসে লেবীয়রা সেটাকে দায়ূদের বানানো তাঁবুর মধ্যে রাখলেন
2. দায়ূদের নৈবেদ্য অর্পণ করা শেষ হলে তিনি প্রভুর নামে সমস্ত লোকদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানালেন
3. এরপর তিনি ইস্রায়েলের প্রত্যেক পুরুষ ও নারীকে একখানা করে গোটা পাঁউরুটি, কিছু খেজুর, কিস্মিস্ ও পিঠে বিতরণ করলেন
4. সাক্ষ্যসিন্দুকের সামনে কাজকর্ম করবার জন্য দায়ূদ কিছু লেবীয়কে নিয়োগ করলেন
5. য়ে দলটি খঞ্জনী বাজাত, আসফ ছিল সেই দলটির নেতা
6. অন্যান্য লেবীয়রা ছিলেন যিয়ীয়েল, শমীরামোত্, য়িহীযেল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম এবং যিয়ীয়েল
ডেভিডের থ্যাঙ্কসগিভিং গান
7. যাজক বনায় ও য়হসীযেল সাক্ষ্যসিন্দুকের সামনে শিঙা ও কাড়া-নাকাড়া বাজানোর দায়িত্ব পালন করতেন
8. প্রভুর প্রশংসা কর আর তার নাম নাও
9. প্রভুর উদ্দেশ্যে গান গাও
10. প্রভুর পবিত্র নাম করে গর্বিত হও
11. প্রভুর দিকে এবং তাঁর শক্তির দিকে তাকাও
12. তিনি য়ে সব অলৌকিক কাজ করেছেন সেই সব মনে রেখো
13. ইস্রায়েলের লোকরা, যাকোবের উত্তরপুরুষরা সকলেই প্রভুর দাস এবং প্রভুর মনোনীত লোক
14. প্রভু আমাদের ঈশ্বর এবং তাঁর সিদ্ধান্ত সর্বত্র বিরাজমান
15. সর্বদা তাঁর চুক্তি মনে রেখো
16. অব্রাহামের সঙ্গে তাঁর য়ে চুক্তি হয়েছিল সেটি এবং ইসহাককে করা তাঁর প্রতিশ্রুতি মনে রেখো
17. যাকোবের জন্য প্রভু এটিকে একটি আইনস্বরূপ করে দিয়েছিলেন
18. প্রভু ইস্রায়েলকে বলেছিলেন: “কনানীযদের বাসভূমি আমি তোমাদেরই দেবো
19. তখন জনসংখ্যা ছিল কম, মুষ্টিমেয কিছু লোক
20. যাযাবরের মতো ঘুরে বেড়াতো দেশ থেকে দেশান্তরে
21. কিন্তু প্রভু কাউকে তাদের আঘাত করতে দেননি এবং রাজাদের সতর্ক করে দিয়েছিলেন য়েন তারা তাদের কোন ক্ষতি না করে
22. এই সব রাজাদের প্রভু বলেছেন: “আমার মনোনীত লোকদের এবং ভাব্বাদীদের কেউ য়েন আঘাত না করে
23. সমস্ত ভুবন, প্রভুর বন্দনা করো
24. সমস্ত জাতিকে প্রভুর মহিমার কথা বলো
25. প্রভু মহান এবং প্রশংসার যোগ্য
26. কেন? কারণ অন্য সমস্ত জাতির দেবদেবী শুধু মূল্যহীন পুতুলমাত্র
27. প্রভু মহিমাময এবং দীপ্তিমান
28. সমস্ত লোক ও পরিবারগুলি প্রভুর মহিমা ও শক্তির প্রশংসা করো!
29. প্রভুর মহিমার গান গাও
30. প্রভুর সামনে সমস্ত পৃথিবীর ভয়ে কম্পমান হওয়া উচিত্, কিন্তু ঈশ্বর পৃথিবীকে সুদৃঢ় করেছেন সুতরাং তা নড়বে না
31. আকাশে এবং মাটিতে আনন্দ ধ্বনিত হোক; বিশ্ব-চরাচরে সবাই বলে উঠুক, “প্রভুই এই পৃথিবীর নিযামক
32. সমুদ্র এবং তার ভেতরের সব কিছুই আনন্দে চিত্কার করুক
33. আনন্দে মশগুল অরণ্যের বৃক্ষরাশি প্রভুর সামনে গান করবে! কেন? কারণ প্রভু আসছেন পৃথিবীর বিচার করতে
34. প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি ভাল
35. প্রভুকে বলো, “হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা আমাদের ঐক্যবদ্ধ কর
36. ইস্রায়েলের ঈশ্বর সর্বদা য়েভাবে প্রশংসিত হয়েছেন, চির দিন সে ভাবেই তাঁর প্রশংসা হোক
নিয়মিত পূজা বজায় রাখা
37. তারপর আসফ আর তাঁর ভাইদের দায়ূদ প্রতিদিন সাক্ষ্যসিন্দুকের সামনে সেবা করার জন্য রেখে গেলেন
38. য়িদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও আরো 68 জন লেবীয়কেও দায়ূদ আসফের কাছে রেখে গেলেন
39. গিবিয়োনে প্রভুর তাঁবুতে বেদীর সামনে সেবা করার জন্য দায়ূদ সাদোক ও তাঁর সতীর্থ যাজকদের রেখে এসেছিলেন
40. প্রতি দিন সকালে আর বিকেলে সাদোক ও অন্যান্য যাজকরা মিলে প্রভুর ইস্রায়েলকে দেওয়া বিধি-পুস্তক অনুসারে বেদীতে হোমবলি উত্সর্গ করতেন
41. প্রভুর প্রশংসা গীত গাইবার জন্য হেমন, য়িদূথূন এবং অন্যান্য লেবীয়দের প্রত্যেকের নাম ধরে নির্বাচন করা হয়েছিল, কারণ তাঁর প্রেম চির প্রবহমান
42. হেমন আর য়িদূথূনকে সকলের সঙ্গে খঞ্জনি এবং তূরী-ভেরী বাজাতে হত
43. এই সমস্ত উত্সবের পর প্রত্যেকে য়ে যার বাড়িতে ফিরে গেল